Saturday, May 20, 2017

একেই বলে চোরের উপর বাটপারি

টিচারঃ কাল তোমাদের গ্রুপ ফটো তোলা
হবে, সবাই ৫০টাকা করে নিয়ে আসবে...।
পাপ্পুঃ (মনে মনে ) একটা ফটো তুলতে ২০
টাকা লাগে, আর এরা নিচ্ছে ৫০টাকা!
মানে একজনের থেকে ৩০ টাকা, আমরা ৬০
জন মানে ১৮০০ টাকা....। তারপর ওই টাকায়
স্যারেরা মিষ্টি, সিঙ্গাড়া,
কোল্ডড্রিংকস খাবে। আর আমাদের
বেলায়, কাঁচকলা। চল বল্টু, ঘরে যাই.... কাল
মায়ের থেকে ৫০টাকা করে নিয়ে আসবো।
সমাজে ভালো কিছু রইলনা রে ভাই।
বাড়িতে গিয়ে.......
পাপ্পুঃ মা, কাল স্কুলে ফটো তোলা হবে
স্যার ১০০টাকা নিয়ে যেতে বলেছে।
মাঃ ১০০টাকা...!! বলিস কি..? এরা তো
দিনে ডাকাতি করছে। বাচ্চাগুলোর টাকা
নিয়ে ফুর্তি করবে....। কি দিনকাল
এলো.....দাঁড়া পাপ্পু, তোর বাবার কাছ
থেকে চেয়ে দিচ্ছি। কইগো শুনছো পাপ্পুর
স্কুলে ফটো তোলা হবে। স্যারেরা ২০০
টাকা চেয়েছে......।। একেই বলে চোরের
উপর বাটপারি

একিতো বেডা! বিদেশে ঐটারে মঙ্গলবার কয়!!

এক পোলা গেছে হোটেলে মোগলাই
খাইতে কিন্তু নাম
জানেনা......
ওয়েটার : কি খাইবা মামা ?
ছেলে : ( ঠিকমত নাম জানেনা তাই চুপ)
ডানে বায়ে তাকায়... ওয়েটার : কি হইল
মামাহ ?
ছেলে : (পাশে একজন মোগলাই অর্ডার দিসে
, কিন্তু
ভালো মত শুনতে পায়নি ) মংগলবার দে
ওয়েটার : মঙ্গলবার কিহ ?
ছেলে : আরে বেডা ডিম আর ময়দা মাইখা
বড়
বড়
পুরি বানায়
ওয়েটার : মোগলাই ?
ছেলে :হ ঐডাই
ওয়েটার : আগে কইবেন তো?
ছেলে : আমিত কইছি । তুই
বুঝস নাই হালা
ওয়েটার : আপনে কইলেন মঙ্গলবার দে
ছেলে : একিতো বেডা! বিদেশে ঐটারে
মঙ্গলবার
কয়!!

স্যার তো মনে করবে

পরিক্ষা দিয়ে বেরিয়েছে ২ বন্ধু।
১ম: কিরে কেমন পরিক্ষা দিলি?
২য়: কিছু পারিনি একদম সাদা খাতা
জমা দিয়েছি, :v
১ম: হায়,হায় করছিস কি?আমিও তো O:)
সাদা খাতা জমা
দিয়েছি।স্যার তো মনে করবে,আমি
তোর খাতা
দেখে নকল করছি !!! o.O

ঘেউ ছাগল

এক লোক বাজারে মাত্র ১০০ টাকায় করে ছাগল বিক্রি করছে|
এক ক্রেতা অবাক হয়ে বলছে, এতো সস্তা,গ্যারান্টি আছে তো?
বিক্রেতা:চাইনিজ ছাগল ভাই,গ্যারান্টি দিতে পারবো না|বাড়িতে যেয়ে যদি ঘেউ ঘেউ করে সে দায়ীত্ব আমি নিতে পারবো না!!!
😹😹😹

নিউটন কে,

শিক্ষকঃ বল্টু,নিউটন কে,
জানো? :)
বল্টুঃ জানি স্যার!
শিক্ষকঃ বলো দেখি,কি
জানো? :)
বল্টুঃ বিজ্ঞানীটি Newton,
তার কাজ ছিল রহস্য উদঘাটন,
তার বাড়ি ছিল ওয়াশিংটন, :)
তার বাপের নাম কটন, তার
ভাইয়ের নাম ছোটন, :)
তার ছেলের নাম প্রোটন, তার
প্রিয় হোটেল শেরাটন, :)
প্রিয় খাবার মাটন, তার
ফ্রিজের নাম ওয়ালটন, :)
প্রিয় বন্ধুর নাম রতন, প্রিয়
খেলার নাম ম্যারাথন . . :)
স্যার আর কিছু ???
স্যার বেহুঁশ.. :)

সিকিউরিটি গার্ডকে বাথটাবে

১ম বন্ধুঃ জানিস আমার বউ পানিকে বিশাল ভয় পায়।
২য় বন্ধুঃ কেমনে জানলি?
১ম বন্ধুঃ আজ অফিস থেকে ফিরে দেখি গোসল করার সময়ও সিকিউরিটি গার্ডকে বাথটাবে পাহারায় রেখেছে।
😂😂😜

ওগো হরানের স্বামী

নোয়াখালীর ভাষায় লেখা এক
স্ত্রীর চিঠি তার
স্বামীর নিকট…
ওগো হরানের স্বামী,
আন্নে ভালা আছেন্নি?
আইতো বেশি ভালা না। হইর
ঘাটে দি হড়ি কাইন্না আঙ্গুল
ভাঙ্গি গেছে। টিয়া হইসা কিছু
দেন না। চিন্তা দান্ধায় চুল বেগ্গুন
উঠি গেছে। বেগ্গুনে দেইখলে বেলু
কই বোলায়। বড় হোলার
লুঙ্গি ছিরি গেছে। হিয্যায় অন
স্কুলে যায় না। ছোড হোলা বল
খেলতো যাই দাঁত
ভাঙ্গি হালাইয়ছে। বড়
মাইয়া ভালা ইকগা থ্রিপিসের
লাই স্কুলে যায় না। ছোড
মাইয়া হইরা বেডা দেখলে আব্বু আব্বু
কইয়া বোলায়।
আন্নে তাড়াতাড়ি বাড়ীত
চলি আইয়েন। আন্নের
মা কুত্তারে হিডি লাডি ভাঙ্গি
হালাইছে আন্নে আইতে বিদাশী
এক্কান লাডি
আনিয়েন।