Saturday, May 20, 2017

দুই শূণ্য

__দোস্ত আমি ৫০ টাকার একটা
নোট কুড়িয়ে পাইছি
__এই টা নকল !
__কেন?
__কারন ৫০ টাকার নোটের ৫ এর পর
১ টা শূণ্য থাকে আর এটাতে ২ টা
শূণ্য

যার যেটা অভাব সেতো সেটাই নিবে!

শিক্ষকঃ ধর, তোমার সামনে একটা টাকার
বস্তা
আরেকটা জ্ঞানের বস্তা রাখা হল,
তুমি কোনটা নিবে?
ছাত্রঃ স্যার, টাকার বস্তাটা নিব ।
শিক্ষকঃ গাধা, আমি হলে জ্ঞানের
বস্তাটা
নিতাম ।
.
.
.
.
.
.
.
ছাত্রঃ স্যার, যার যেটা অভাব সেতো
সেটাই নিবে!

আরে দূর, আমিও ইয়ার্কি মারছিলাম৷

স্বামী : খেতে দাওতো...
বড্ড খিদে পেয়েছে..
.
স্ত্রী : আজ বড্ড ক্লান্তি লাগছে,
পুরো
শরীর ব্যাথা করছে। টেবিলে খাবার
রাখা আছে, বেড়ে খাও...
;
স্বামী : এই যা, আর হল না...
খাওয়া শেষে তোমাকে নিয়ে
শপিংয়ে
যেতে চাইছিলাম ।
তোমার যে শরীর ব্যাথা ।
কি যে করি...
;
স্ত্রী : (একলাফে বিছানা ছেড়ে
স্বামীর গলা জড়িয়ে ধরে )
সত্যি ! চলো খেতে আস..
আমি ভাত বেড়ে দিচ্ছি !
;
স্বামী : আরে কি করছ !
তোমার যে শরীর ব্যাথা !
; স্ত্রী : দূর, ইয়ার্কি মারছিলাম.
..
(স্ত্রী অতি খুশিমনে ভাত বেড়ে
দিল )
খাওয়া শেষে স্বামী বিছানায় শুয়ে
পড়ল
স্ত্রী : কি ব্যাপার শপিংয়ে যাবে
না?
; .
স্বামী : আরে দূর, আমিও ইয়ার্কি
মারছিলাম৷

একেই বলে চোরের উপর বাটপারি

টিচারঃ কাল তোমাদের গ্রুপ ফটো তোলা
হবে, সবাই ৫০টাকা করে নিয়ে আসবে...।
পাপ্পুঃ (মনে মনে ) একটা ফটো তুলতে ২০
টাকা লাগে, আর এরা নিচ্ছে ৫০টাকা!
মানে একজনের থেকে ৩০ টাকা, আমরা ৬০
জন মানে ১৮০০ টাকা....। তারপর ওই টাকায়
স্যারেরা মিষ্টি, সিঙ্গাড়া,
কোল্ডড্রিংকস খাবে। আর আমাদের
বেলায়, কাঁচকলা। চল বল্টু, ঘরে যাই.... কাল
মায়ের থেকে ৫০টাকা করে নিয়ে আসবো।
সমাজে ভালো কিছু রইলনা রে ভাই।
বাড়িতে গিয়ে.......
পাপ্পুঃ মা, কাল স্কুলে ফটো তোলা হবে
স্যার ১০০টাকা নিয়ে যেতে বলেছে।
মাঃ ১০০টাকা...!! বলিস কি..? এরা তো
দিনে ডাকাতি করছে। বাচ্চাগুলোর টাকা
নিয়ে ফুর্তি করবে....। কি দিনকাল
এলো.....দাঁড়া পাপ্পু, তোর বাবার কাছ
থেকে চেয়ে দিচ্ছি। কইগো শুনছো পাপ্পুর
স্কুলে ফটো তোলা হবে। স্যারেরা ২০০
টাকা চেয়েছে......।। একেই বলে চোরের
উপর বাটপারি

একিতো বেডা! বিদেশে ঐটারে মঙ্গলবার কয়!!

এক পোলা গেছে হোটেলে মোগলাই
খাইতে কিন্তু নাম
জানেনা......
ওয়েটার : কি খাইবা মামা ?
ছেলে : ( ঠিকমত নাম জানেনা তাই চুপ)
ডানে বায়ে তাকায়... ওয়েটার : কি হইল
মামাহ ?
ছেলে : (পাশে একজন মোগলাই অর্ডার দিসে
, কিন্তু
ভালো মত শুনতে পায়নি ) মংগলবার দে
ওয়েটার : মঙ্গলবার কিহ ?
ছেলে : আরে বেডা ডিম আর ময়দা মাইখা
বড়
বড়
পুরি বানায়
ওয়েটার : মোগলাই ?
ছেলে :হ ঐডাই
ওয়েটার : আগে কইবেন তো?
ছেলে : আমিত কইছি । তুই
বুঝস নাই হালা
ওয়েটার : আপনে কইলেন মঙ্গলবার দে
ছেলে : একিতো বেডা! বিদেশে ঐটারে
মঙ্গলবার
কয়!!

স্যার তো মনে করবে

পরিক্ষা দিয়ে বেরিয়েছে ২ বন্ধু।
১ম: কিরে কেমন পরিক্ষা দিলি?
২য়: কিছু পারিনি একদম সাদা খাতা
জমা দিয়েছি, :v
১ম: হায়,হায় করছিস কি?আমিও তো O:)
সাদা খাতা জমা
দিয়েছি।স্যার তো মনে করবে,আমি
তোর খাতা
দেখে নকল করছি !!! o.O

ঘেউ ছাগল

এক লোক বাজারে মাত্র ১০০ টাকায় করে ছাগল বিক্রি করছে|
এক ক্রেতা অবাক হয়ে বলছে, এতো সস্তা,গ্যারান্টি আছে তো?
বিক্রেতা:চাইনিজ ছাগল ভাই,গ্যারান্টি দিতে পারবো না|বাড়িতে যেয়ে যদি ঘেউ ঘেউ করে সে দায়ীত্ব আমি নিতে পারবো না!!!
😹😹😹